হোম › ব্লগ › শিক্ষা

Gemini দিয়ে SSC-র MCQ বানালাম — কুইজ ফিচার দারুণ, কিন্তু একটা প্রশ্নেই গলদ!

✍️ মোঃ মাহিম হাসান হৃদয় · 📅 ২১ অক্টোবর, ২০২৬ · ⏱ ৮ মিনিট পড়া

মুক্তিযুদ্ধ বিষয়ে Gemini-কে দিয়ে SSC-র MCQ প্রশ্ন বানিয়ে প্রতিটা উত্তর সরকারি উৎসের সাথে মিলিয়ে দেখলাম। ইন্টারঅ্যাকটিভ কুইজ, ফলাফল বিশ্লেষণ, আর যে প্রশ্নে দুটো মন্ত্রণালয় মিশে গেছে — স্ক্রিনশটসহ।

পরীক্ষার আগে MCQ অনুশীলনের জন্য প্রশ্ন খুঁজে বেড়ানো শিক্ষার্থীদের পুরনো অভ্যাস। এখন AI কয়েক সেকেন্ডে যত ইচ্ছা প্রশ্ন বানিয়ে দিতে পারে। কিন্তু সেই প্রশ্ন আর উত্তর কি নির্ভরযোগ্য? আমরা Google Gemini-কে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে প্রশ্ন বানিয়েছি, তারপর প্রতিটা উত্তর নিজে যাচাই করেছি।

📌 পরীক্ষার পরিস্থিতি: টুল — Google Gemini (ফ্রি, "Gemini Auto") · বিষয় — বাংলাদেশের মুক্তিযুদ্ধ (SSC স্তর) · প্রশ্ন — ১০টি সাধারণ + ৫টি কঠিন · তারিখ — অক্টোবর ২০২৬ · যাচাইয়ের উৎস — শিক্ষক বাতায়নসহ সরকারি ও পাঠ্যবইভিত্তিক তথ্য

ধাপ ১: সাধারণ প্রশ্ন — Gemini বানাল একটা কুইজ!

আমরা লিখেছিলাম: "আমি SSC পরীক্ষার্থী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ১০টি MCQ প্রশ্ন বানিয়ে দাও। প্রতিটি প্রশ্নে ৪টি অপশন আর শেষে সঠিক উত্তর দিও।"

Gemini-এর তৈরি কুইজ কার্ড
প্রশ্নের তালিকার বদলে Gemini একটা কুইজ কার্ড দিয়েছে — 'Open' চাপলে খেলা যায়

আমরা আশা করেছিলাম প্রশ্নের একটা তালিকা আসবে। তার বদলে Gemini একটা ইন্টারঅ্যাকটিভ কুইজ বানিয়েছে। "Open" চাপলে একটা একটা করে প্রশ্ন আসে, উত্তরে চাপ দিলে সাথে সাথে জানা যায় ঠিক না ভুল, আর সঠিক উত্তরের নিচে ছোট ব্যাখ্যাও থাকে।

Gemini কুইজের একটা প্রশ্ন
উত্তর দিলেই লাল/সবুজ চিহ্নে ফলাফল, সাথে ব্যাখ্যা; ওপরে মোট সঠিক-ভুলের হিসাব

যেমন প্রথম প্রশ্ন ছিল ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের আসন নিয়ে — সঠিক উত্তর ১৬৭টি, ব্যাখ্যায় বলা হয়েছে পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে। দ্বিতীয় প্রশ্ন ৭ই মার্চের ভাষণে উপস্থিতি নিয়ে — উত্তর প্রায় ১০ লক্ষ। দুটোই পাঠ্যবইয়ের তথ্যের সাথে মেলে।

সব প্রশ্ন শেষ হলে আসে একটা ফলাফলের পাতা:

Gemini কুইজের ফলাফল ও বিশ্লেষণ
শেষে স্কোর, আর কোন বিষয়ে ভালো ও কোন বিষয়ে আরও পড়তে হবে তার তালিকা

এটা আমাদের সবচেয়ে কাজের মনে হয়েছে। শুধু স্কোর নয়, Gemini আলাদা করে লিখে দেয় কোন বিষয়ে উত্তর ঠিক হয়েছে (Strengths) আর কোন বিষয়গুলো আবার পড়া দরকার (Focus areas) — যেমন "১৯৭০-এর নির্বাচনের আসন সংখ্যা", "মুক্তিযুদ্ধের সেক্টর"। একজন গৃহশিক্ষক যেভাবে দুর্বল জায়গা ধরিয়ে দেন, অনেকটা সেরকম।

💡 টিপস: কুইজের বদলে সাধারণ লেখা হিসেবে প্রশ্ন চাইলে নিচের "Try again without interactive quiz" লেখায় চাপুন। প্রিন্ট করে বা খাতায় লিখে অনুশীলন করতে এটা সুবিধাজনক।

ধাপ ২: কঠিন প্রশ্ন — এবার যাচাইয়ের পালা

এরপর চাইলাম: "এবার একই বিষয়ে ৫টি কঠিন প্রশ্ন দাও, আর প্রতিটি উত্তরের সাথে ১ লাইনে ব্যাখ্যা দাও"। এবার কুইজ নয়, সাধারণ লেখায় প্রশ্ন আর শেষে উত্তরমালা এলো। আমরা প্রতিটি উত্তর আলাদা করে মিলিয়েছি:

Gemini-এর কঠিন প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা
Gemini-এর দেওয়া উত্তর ও ব্যাখ্যা
#বিষয়Gemini-এর উত্তরআমাদের যাচাই
১মুজিবনগর সরকারের "অর্থনীতি, বাণিজ্য ও পুনর্বাসন" মন্ত্রণালয়ক্যাপ্টেন এম. মনসুর আলী⚠️ প্রশ্নেই গলদ (নিচে দেখুন)
২অপারেশন জ্যাকপট শুরু১৫ আগস্ট ১৯৭১✅ সঠিক
৩জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটোসোভিয়েত ইউনিয়ন (৩ বার)✅ সঠিক
৪বীর উত্তম খেতাবপ্রাপ্ত৬৮ জন✅ সঠিক
৫যৌথ বাহিনীর চূড়ান্ত অভিযান শুরু৩ ডিসেম্বর ১৯৭১✅ গ্রহণযোগ্য, তবে প্রশ্নটা বিভ্রান্তিকর

যে প্রশ্নে গলদ: দুটো মন্ত্রণালয় মিশে গেছে

Gemini-এর কঠিন প্রশ্ন ১
প্রশ্নে 'অর্থনীতি, বাণিজ্য ও পুনর্বাসন' একসাথে লেখা

প্রশ্ন ছিল — মুজিবনগর সরকারের "অর্থনীতি, বাণিজ্য ও পুনর্বাসন" মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন? Gemini-এর উত্তর: ক্যাপ্টেন এম. মনসুর আলী।

সমস্যা হলো, এমন কোনো মন্ত্রণালয়ই ছিল না। শিক্ষক বাতায়নের (teachers.gov.bd) তথ্য অনুযায়ী মুজিবনগর সরকারে:

অর্থাৎ "পুনর্বাসন" ছিল কামারুজ্জামানের দায়িত্বে, আর তাঁর নামও অপশনে আছে! Gemini দুজনের দায়িত্ব মিলিয়ে একটা নতুন মন্ত্রণালয় বানিয়ে ফেলেছে। মজার ব্যাপার, Gemini-এর নিজের ব্যাখ্যাতেই মনসুর আলীকে শুধু "অর্থমন্ত্রী" বলা হয়েছে, আর কামারুজ্জামানকে "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে" — তবু প্রশ্নটা ভুলভাবে লেখা রয়ে গেছে।

একজন শিক্ষার্থী যদি "পুনর্বাসন" শব্দ দেখে কামারুজ্জামান বেছে নেয়, তার যুক্তি ঠিক হলেও উত্তর "ভুল" ধরা হবে। আর যে মুখস্থ করবে, সে ভুল তথ্য শিখবে।

৫ নম্বর প্রশ্নেও সাবধান

Gemini-এর ৫ নম্বর উত্তর
৫ নম্বর প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা

প্রশ্নের শুরুতে লেখা "যৌথ কমান্ড গঠন করে" — অথচ অপশনে আছে ২১ নভেম্বর, যেদিন বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে আক্রমণ শুরু করে (এই দিনটি এখন সশস্ত্র বাহিনী দিবস)। আর সর্বাত্মক যুদ্ধ শুরু হয় ৩ ডিসেম্বর, পাকিস্তানের ভারত আক্রমণের পর। Gemini-এর উত্তর (৩ ডিসেম্বর) গ্রহণযোগ্য, কিন্তু প্রশ্নের ভাষা পরিষ্কার না হওয়ায় অনেকে ২১ নভেম্বর বেছে নিতে পারে। পরীক্ষার আসল প্রশ্ন সাধারণত এত দ্ব্যর্থক হয় না।

সংক্ষেপে আমাদের মূল্যায়ন

যা ভালো

যেখানে সাবধান

শিক্ষার্থীদের জন্য ৫টি পরামর্শ

  1. পাঠ্যবই আগে: AI-এর প্রশ্ন অনুশীলনের জন্য, তথ্য শেখার জন্য নয়। তথ্য শিখুন পাঠ্যবই থেকে।
  2. সন্দেহ হলে মিলিয়ে নিন: কোনো উত্তর অচেনা লাগলে পাঠ্যবই বা শিক্ষকের সাথে মিলিয়ে নিন।
  3. অধ্যায় উল্লেখ করুন: "আমার শ্রেণির পাঠ্যবইয়ের মুক্তিযুদ্ধ অধ্যায় থেকে" — এভাবে বললে প্রশ্ন বেশি প্রাসঙ্গিক হতে পারে।
  4. ব্যাখ্যা চান: শুধু উত্তর নয়, ব্যাখ্যা চাইলে ভুল ধরা সহজ হয় — যেমন আমরা ব্যাখ্যা দেখেই গলদটা ধরেছি।
  5. ভুল দেখলে বলুন: Gemini-কে লিখুন "১ নম্বর প্রশ্নে পুনর্বাসন তো কামারুজ্জামানের দায়িত্বে ছিল, ঠিক করো" — তারপর সংশোধিত প্রশ্নটাও আবার মিলিয়ে নিন।

শেষ কথা

অনুশীলনের সঙ্গী হিসেবে Gemini সত্যিই দারুণ — বিশেষ করে ইন্টারঅ্যাকটিভ কুইজ আর দুর্বলতা বিশ্লেষণ। আমাদের যাচাই করা প্রশ্নগুলোর বেশিরভাগ উত্তর সঠিক ছিল। কিন্তু একটা প্রশ্নেই আত্মবিশ্বাসের সাথে ভুল তথ্য দেওয়া প্রমাণ করে — AI-এর বানানো প্রশ্ন দিয়ে অনুশীলন করুন, কিন্তু তথ্য শিখুন পাঠ্যবই থেকে।

তথ্যসূত্র: শিক্ষক বাতায়ন — মুজিবনগর সরকার; মাধ্যমিক পাঠ্যবইয়ের তথ্য।

মোঃ মাহিম হাসান হৃদয়
মোঃ মাহিম হাসান হৃদয়
AI Tools Bangla-এর প্রতিষ্ঠাতা। নিজে টুলগুলো ব্যবহার করে সহজ বাংলায় অভিজ্ঞতা লিখি। আরও জানুন · ভুল চোখে পড়লে জানান।